আলিয়া ভাটকে পরামর্শ দিলেন ভক্তরা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বর্তমানে বলিউডে যে ক’জন ব্যস্ত অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। আজ এই চলচ্চিত্রের শুটিংয়ে তো কাল অন্য কোনো শুটিংয়ে দেখা মেলে তার। সংশ্লিষ্টরা দাবি করেন ছোট ক্যারিয়ারে মহেশ কন্যা অর্জন করেছেন কোটি ভক্ত মন। ভক্তদের অনুপ্রেরণায় তিনি একের পর এক নতুন নতুন চলচ্চিত্র উপহার দিচ্ছেন তাদের। আলিয়ার ভালো কাজে ভক্তরা যেমন প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন তাকে। ঠিক উল্টোটাও ঘটে মাঝে মধ্যে। পান থেকে চুন খোসলে ভক্তরা আলিয়াকে ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করতেও ভুল করেন না।
সম্প্রতি এই অভিনেত্রীকে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তিনি তার নিরাপত্তারক্ষীদের উপর বেজায় চটেছেন। সে কারণেই অভিনেত্রীর উপরও চটে গিয়েছেন ভক্তরা।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি দামি গাড়ি থেকে আলিয়ার নিরাপত্তারক্ষীরা তাকে নামিয়ে আনছেন। পাপারাতজির ক্যামেরার ফ্ল্যাশ যাতে আলিয়াকে বেশি বিরক্ত না করে, তার জন্যই তোড়জোড় করেছিলেন রক্ষীরা। এরপর হট প্যান্ট পরে গাড়ি থেকে নেমে আসেন অভিনেত্রী। এরপর আচমকাই রক্ষীদের উপর চেচিয়ে ওঠেন মহেশ কন্যা। বলেন, ‘আগে যান আপনারা, যান না।’
অবশ্য ভিডিওতে এটা পরিস্কার বোঝা গেছে ক্যামেরার সামনে যাতে নিরাপত্তারক্ষীরা হাজির না হন, তার জন্যই বার বার চিৎকার করেছিলেন আলিয়া।
কিন্তু তাতে কি হয়েছে? কিছুতেই সমালোচনা এড়াতে পারলেন না তিনি। বলিউড অভিনেত্রীর ওই ব্যবহারে বিরক্ত হয়ে যান নেটিজেনদের একাংশ। অনেকে প্রশ্নের রেখে অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্যই তারা তোড়জোড় করছিলেন। তাহলে তাদের উপর কেন চিৎকার করলেন আপনি?
এদিকে প্রকাশিত ওই ভিডিওটির নিচে অভিনেত্রীকে পরামর্শ দিয়ে অনেকেই আবার কমেন্টস করেছেন নিরাপত্তারক্ষীদের সম্মান দিতে শিখুন। তাদের উপর অযথা চিৎকার করবেন না।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







