‘আলো’র জন্য সম্মাননা পেলেন মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
মেহজাবীন চৌধুরী
দেশের এ সময়ের জনপ্রিয় নাট্যঅভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেছেন। জনপ্রিয়তার শীর্ষে এখন মেহজাবীনের অবস্থান। প্রতিবারের মতো এবছর ঈদেও আলোচিত বেশ কিছু নাটকে পাওয়া গেছে তার ভার্সেটাইল অভিনয় প্রতিভার পরিচয়।
অভিনয়ের পাশাপাশি এবার রোজার ঈদে আরটিভিতে প্রচার হয় মেহজাবীনের লেখা নাটক ‘আলো’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। আর এই নাটকের জন্য বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন মেহজাবীন চৌধুরী।
তিনি বলেন, ‘পুলিশের পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত ‘আলো’ নাটকটি আমি লিখেছিলাম। তখনো ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে।’
এই অভিনেত্রী বলেন, ‘কৃতজ্ঞতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। আপনারা যেভাবে ‘আলো’ নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, আমরা অভিভূত। ধন্যবাদ মনিরুল ইসলাম স্যারকে (স্পেশাল ব্রাঞ্চ প্রধান), আমাদের এই ছোট্ট উদ্যোগকে এতটা ভালোবাসা দেয়ার জন্য। ধন্যবাদ আমেনা বেগম স্যারকে আমাদের আমন্ত্রণ জানিয়ে অনেক বেশি অনুপ্রেরণা দেয়ার জন্য।’
এছাড়াও এই অভিনেত্রী ধন্যবাদ জানান, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’র সকল সদস্যদের। শুধু তাই নয়, নাটকের সঙ্গে জড়িত থাকা সকল কলাকুশলিদের ধন্যবাদ দিতেও ভুলেননি মেহজাবীন চৌধুরী।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





