আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ দুই ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে থাকায় পাকিস্তানের পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। তাই বেশ ফুরফুরে মেজাজেই দেশের মাটিতে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময় টাইগ্রেস অধিনায়ক জানিয়েছেন আল্লাহ না চাইলে বিশ্বকাপ খেলা হতো না।
জ্যোতির ভাষ্য, আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশ তাকিয়ে ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। থাইল্যান্ড নারী দলের ইনিংস শেষের পর আইসিসি ওয়েবসাইট থেকে জানানো হয়, ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে।
তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশই পেয়েছে বিশ্বকাপের টিকিট।
এ নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











