আড়াই বছর পর খুলনায় নগর পরিবহন চালু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার
ফাইল ছবি
আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা-রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (০১ আগস্ট) সকাল ৮টা থেকে ফুলতলায় নগর পরিবহন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলতলা থেকে রূপসার উদ্দেশে ছেড়ে আসে বাস। করোনার কারণে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর নগর পরিবহন চালু হওয়ায় খুশি যাত্রীরা।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান বলেন, করোনার কারণে আড়াই বছর বন্ধ ছিল নগর পরিবহন। এ বিষয়ে খুলনার মিডিয়া, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ৫-৬টি নগর পরিবহন (বাস) চলাচল করবে।
তিনি আরও বলেন, এই রুটে নগর পরিবহন চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই নির্ধারিত ভাড়া দিতে চান না। যাত্রীদের যাতায়াতের দূরত্বের ওপর ভাড়া নির্ধারিত হবে।
সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী আকসেদুল হক বলেন, নগর পরিবহন যাত্রীদের জন্য সহজলভ্য। স্বল্প ভাড়ায় এই পরিবহনে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে। দীর্ঘ দিন এই পরিবহনটি বন্ধ থাকার পর চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো।
জানা গেছে, বন্ধের আগে খুলনা মহানগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি নগর পরিবহন (বাস) চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। তবে বাস বন্ধ হওয়ায় রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রী এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইজিবাইক ও মাহিন্দ্রার ওপর নির্ভর করতে হতো। ফলে অধিক ভাড়া গুনতে হতো।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না বলেন, খুলনায় ফের নগর পরিবহন চালু হয়েছে, এটি আমাদের আন্দোলনের ফসল। খুলনাবাসীর প্রাণের দাবি নগর পরিবহন চালুর জন্য আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছি। যার ধারাবাহিকতায় অবশেষে খুলনা মোটর বাস মালিক সমিতি নগর পরিবহন চালুর উদ্যোগ নেয়। এজন্য নিসচার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, রূপসা-ফুলতলা, রূপসা ব্রিজ-জিরো পয়েন্ট-বিকেএসপি আটরা, ডুমুরিয়া-গল্লামারী-রেল স্টেশন, ফেরিঘাট-জোড়াগেট-পলিটেকনিক কলেজ-মহসীন কলেজ-পিপলস মিলস্-নতুন রাস্তা, শিববাড়ী-সোনাডাঙ্গা-বয়রা-নতুন রাস্তা, রূপসা ব্রিজ-লবণচরা-শিপইয়ার্ড-জজ কোর্ট এসব রুট অনুসরণ করে যেন নগর পরিবহন চলাচল করে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




