ইংল্যান্ড জাতীয় দলের প্রথম নারী কোচ সারাহ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার
নারী দলের সাবেক উইকেটরক্ষক সারাহ টেইলর।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নারী দলের সাবেক উইকেটরক্ষক সারাহ টেইলরকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই প্রথম কোন নারী ইংল্যান্ড সিনিয়র দলের কোচের দায়িত্ব পেলেন। তবে পুরুষ দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ইংল্যান্ড লায়ন্স দলে সাবেক খেলোয়াড় এন্ড্রু ফ্লিনটফের সাথে কাজ করেছেন সারাহ।
বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করছেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন। তার পরিবর্তে স্বল্প মেয়াদে সারাহকে নিয়োগ দিয়েছে ইসিবি।
ইসিবির ক্রিকেট পরিচালক রব কি বলেন, ‘আমি মনে করি, এই জগতের সেরাদের একজন সারাহ।’
তিনি আরও বলেন, ‘ফ্লিনটফ ও বার্নির সাথে দীর্ঘ সময় কাজ করেছেন সারাহ। তাদের সাথে অসাধারণ কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা দলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন সারাহ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২২৬ ম্যাচে ৬৫৩৩ রান করেছেন তিনি।
আগামী ৪ জুন থেকে লর্ডসে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পরের দুই ম্যাচ ওভাল ও নটিংহ্যামে হবে যথাক্রমে- ১৭ ও ২৫ জুন।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











