ইইউ উপপ্রধানের সঙ্গে জামায়াতের মহিলা প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকার ইইউ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। দলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।
সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ, নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়।
জামায়াত নেত্রীরা বৈঠকে নারীর শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সমাজে মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইইউ প্রতিনিধি বাইবা জারিনা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও নারী ক্ষমতায়নের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



