ইউটিউব চ্যানেল ও আইনজীবীর নামে মামলা করলেন সামান্থা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিবাহবিচ্ছেদের পর সমালোচনা সহ্য করেই দিন পার করে দিচ্ছেন দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
তার ব্যক্তিজীবন নিয়ে নানা জল্পনা–কল্পনার শেষ হচ্ছে না। নাগা চৈতন্যের সঙ্গে কেন বিচ্ছেদ ঘটালেন সামান্থা - তার কারণ খোঁজা হচ্ছে।
বিষয়টিকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছে ভারতের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল।
মাত্রা ছাড়িয়ে কয়েকটি চ্যানেলের বিষয়বস্তু তো রীতিমতো সভ্যতার সীমা অতিক্রম করে ফেলেছিল।
এতে মনক্ষুণ্ন হয়ে কয়েকটি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী সামান্থা।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মিথ্যা খবর রটানোর কারণে সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু। শুধু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেই নয়, একজন আইনজীবীর বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তিনি। ভেংকট রাও নামের ওই আইনজীবী সামান্থার দাম্পত্য জীবন এবং সামান্থার প্রেম নিয়ে গুজবের বিষয়ে মন্তব্য করেছিলেন।
এর আগে অবশ্য গুজবে কান দেন না বলেই জানিয়েছেন সামান্থা। এ পর্যন্ত যত গুজব রটেছে, সব উড়িয়ে দিয়েছেন সামান্থা।
এক টুইটে তিনি লিখেছিলেন, ‘আমার ব্যক্তিগত সংকট নিয়ে আপনাদের আগ্রহ আমাকে অভিভূত করেছে। আমার ব্যাপারে সহানুভূতি ও উদ্বেগ দেখানোর জন্য, গুজব এবং মিথ্যা গল্পগুলো থেকে আমাকে রক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। তারা বলছে, আমার নাকি আরেকটা সম্পর্ক ছিল, আমি নাকি কখনই সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমার নাকি বাচ্চা নষ্ট হয়েছে! তালাক একটি অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়া। আমাকে সেই বেদনা থেকে বেরিয়ে আসার সময় দিন। আমার ওপর আক্রমণ অনেক হয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে নিয়ে যা খুশি বলেন, কিন্তু আমাকে ভাঙতে পারবেন না।’
তবে এবার মনে হচ্ছে ঠিকই ভেঙে পড়েছেন সামান্থা। এসব গুজব থামাতে মামলাই করে বসলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









