ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহের কারণে গোটা ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি চরম সংকটজনক হয়ে পড়ায় শুক্রবার স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অন্যদিকে ফ্রান্সের আটলান্টিক উপকূলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জরুরি সহায়তা চেয়েছে দেশটির সরকার।
গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত কেন্দ্র 'ক্যাপ ফেরে' উপদ্বীপে ধোঁয়া ও আগুনের গ্রাস ঘরবাড়ির কাছাকাছি চলে আসায় পুরো এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ওই এলাকা থেকে অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে একটি বড় অংশকে দ্রুত নৌকায় করে উদ্ধার করা হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, সামোসে সৃষ্ট এই দাবানলটি এ বছরের মধ্যে ফ্রান্সে সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করেছে। আগুনের কারণে উপদ্বীপ থেকে বের হওয়ার মূল ও একমাত্র সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হয়েছিল। ইতোমধ্যে দাবানলে ১০ হাজার হেক্টরের বেশি জমি ভস্মীভূত হয়েছে এবং প্রায় ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৫০টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্পেনের পরিস্থিতিও অত্যন্ত আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানান, রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা থেকে ১০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা আভিলা প্রদেশ ও আশপাশের অঞ্চলের একাধিক বিচ্ছিন্ন আগুন যেন একত্রে মিশে বিশাল রূপ নিতে না পারে, তা প্রতিরোধে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
মাদ্রিদ সংলগ্ন এই জনপদটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সরকার জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের ইতিহাসে দাবানলের কারণে এমন উচ্চমাত্রার জাতীয় সতর্কতা জারি করার ঘটনা এটিই প্রথম। এর আগে কেবল বড় ধরনের জাতীয় বিদ্যুৎ বিপর্যয়ের সময় এ ধরনের জরুরি অবস্থা দেখা গিয়েছিল।
উদ্ভুত এই বিপর্যয় মোকাবিলায় স্পেন এবং ফ্রান্স—দুই দেশই ইইউর দেওয়াল ফায়ারফাইটিং এয়ারক্রাফট ও জরুরি সহায়তার জন্য আবেদন জানিয়েছে।
সূত্র: রয়টার্স
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











