ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১২:৩৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

ইডেন কলেজ আকস্মিক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে ইডেন মহিলা কলেজ। কলেজ কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে বন্ধ ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে তা ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

সোমবার রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ারা নির্দেশ দিয়েছেন।

একাধিক আবাসিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। 

এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।