ইডেন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন শুরু করলে ছাত্রলীগের একাংশ তাদের বাধা দেয় এবং রিভা-রাজিয়ার বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় সভাপতি রিভাসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে কলেজ গেটের বাইরে এনে রিভাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবস্থা গুরুতর হওয়ায় পুলিশকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত বিষয় নিয়ে পরে কথা বলবেন বলে জানান তারা।
এর আগে, শনিবার রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনার জেরে আজ (রোববার) দুপুরের দিকে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ছাত্রলীগের একাংশ।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




