ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১০:০১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ইতালিতে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারী করোনা ভাইরাসে ইতালি বাড়ছেই লাশের সংখ্যা। পুরো দেশের এখন মৃত্যুর মিছিল। প্রতিদিনই মৃত্যুর সংখ্যার নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩৪ জনের।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।

-জেডসি