ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
সাথিরা জাকের জেসি। ছবি: সংগৃহীত
এ সময়ে ক্রিকেট জগতে বাংলাদেশে নারী আম্পায়ারিংয়ের সবচেয়ে পরিচিত মুখ সাথিরা জাকের জেসি। সাবেক এই ক্রিকেটার এবার ইতিহাস গড়তে চলেছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি এবার আম্পায়ারিং করবেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন জেসি। এবার আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।
ভারত-পাকিস্তান বৈরিতার জেরে এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান ক্রিকেট দল ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ।
জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। একই বছর ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। চলতি বছর মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী