ইতিহাস গড়লো বাংলাদেশের কন্যারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেল বাংলাদেশের কন্যারা।
আজ সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় মাঠে নামে দুদল। যেখানে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কৃষ্ণা রাণী সরকার। আরও একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসেট।
সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে ২০১৬ আসরে শিলিগুড়িতে ভারতের কাছে ৩-১ গোলে হেরে হতাশ হয় লাল-সবুজের দল। তবে এবার সেই আক্ষেপ ঘোচাল।
এদিন খেলার ১৩তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র স্বপ্নার বদলি হিসেবে মাঠে নামেন। আর মাঠে নেমেই তিন মিনিটের মাথায় গোল করেন তিনি। ডান দিক থেকে মণিকা চাকমার ক্রস পেয়ে ডি বক্সে থাকা শামসুন্নাহার পায়ের আলতো শটে নেপালের জালে বল জড়ান।
ম্যাচের ৪২তম ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনার বাড়ানো এক থ্রু পাসে গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার।
বিরতির পর অবশ্য পাল্টা আক্রমণ চালায় নেপাল। ম্যাচের ৭০তম মিনিটে তারা সফলতাও পায়। আনিতার বাসেটের ডান পায়ের জোরাল শটে ব্যবধান কমায় স্বাগতিকরা।
তবে ৮ মিনিট পরে ফের ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৭৮তম মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে ডি বক্সের ডান দিকে লম্বা পাস পান কৃষ্ণা। সুযোগ হাতছাড়া করেননি। নেপালি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান নেপালের জালে।
এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে হারায় বাংলাদেশ। পরে সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয়।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











