ইতিহাস গড়ে নারী ম্যারাথনের সেরা সিফান হাসান
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
অলিম্পিকের নারী ম্যারাথনে ইতিহাস গড়েছেন ডাচ দৌড়বিদ সিফান হাসান। ইথিওপিয়ার টাইজেস্ট আসিফার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ পদক জয় করেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে অলিম্পিক ম্যারাথনে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব এখন তার।
প্যারিস অলিম্পিকের মেয়েদের ম্যারাথনে স্বর্ণ পদক জয় করতে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন সিফান। ২০১২ লন্ডন অলিম্পিকে ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড গড়েছিলেন জেলানা।
প্যারিস অলিম্পিকে এটা সিফানের তৃতীয় পদক এবং সবমিলিয়ে ষষ্ঠ। ম্যারাথনে অবিশ্বাস্য কীর্তি গড়ে উচ্ছ্বাসে ভাসছেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এই ডাচ অ্যাথলেট ‘মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। ম্যারাথন আমার কাছে বিশেষ কিছু। আপনি যখন দুই ঘণ্টা ২০ মিনিটের বেশি সময়ে ৪২ কিলোমিটার অতিক্রম করবেন, তখন প্রতিটি পদক্ষেপে অনুভব করবেন, এটা ভীষণ কঠিন এবং কষ্টদায়ক।’
এবারের ম্যারাথনের অন্য প্রতিদ্বন্দ্বীরাও বেশ ভালো পারফর্ম করেছেন জানিয়ে সিফান যোগ করেন, ‘যখন দৌড় শেষ করলাম, ওই মুহূর্তটায় মুক্তি অনুভব করছিলাম। এটা অবিশ্বাস্য। আমার কখনই এমন কিছুর অভিজ্ঞতা হয়নি; এমনকি, অন্য যে ম্যারাথনে দৌড়েছি, সেখানেও এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি।’
সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দৌড় শেষ করায় রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইথিওপিয়ার আসিফাকে। ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার হেলেন ওবিরি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











