ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

‘ইতি চিত্রা’ সিনেমা মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

‘ইতি চিত্রা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘ইতি চিত্রা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

নির্মাতা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’ সিনেমা আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে। এর আগে গত ৭ অক্টোবর সিনেমাটির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। সিনেমাটি রোমান্টিক ঘরানার। পোস্টারে তার অসংখ্য নিদর্শন দেখা গেছে।

‘ইতি চিত্রা’ সিনেমায় রাকিব হোসেন ইভান ও জান্নাতুল রিতু নামে দুই নতুন মুখ জুটি বেঁধেছেন।

নতুন এই জুটিকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘গল্পের প্রয়োজনেই দুজন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে। আশা করছি নতুন এই জুটি ও সিনেমাটি দর্শকরাও বেশ পছন্দ করবে।’

তিনি আরও বলেন, ‘খুব শীঘ্রই সিনেমাটির টিজার ও ট্রেলার মুক্তি দেওয়া হবে। সেখান থেকে দর্শকরাও কাজটির ব্যাপারে ভালো ধারণা লাভ করতে পারবে।’

অভি কথা চিত্রের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশন্স। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান ও তামিম ইকবালসহ অন্যরা।