ইফতারের জন্য মুরগির মাংসের হালিম তৈরির রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ইফতারের আয়োজনে হালিম রাখতে পছন্দ করেন অনেকে। হালিমের নাম শুনলে গরু কিংবা খাসির মাংসের কথা মনে পড়ে সবার আগে। কিন্তু হালিম তৈরি করা যায় মুরগির মাংস দিয়েও। এই হালিম খেতে মোটেও কম সুস্বাদু নয়। রান্না করতেও খুব বেশি সময় লাগে না। চলুন তবে জেনে নেওয়া যাক মুরগির মাংসের হালিম তৈরির রেসিপি-
যেসব শস্য লাগবে
মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল ও পোলাওর চাল সব মিলে আধা কেজির মতো নিন। এর সঙ্গে নিন এক কাপ গম। সবকিছু একসঙ্গে করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিন।
আরও যেসব উপকরণ লাগবে
মুরগির মাংস- দেড় কেজি
পেঁয়াজ- ৪ টি কুচি করা
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
ধনেপাত কুচি- পরিমাণমতো
আদা কুচি- পরিমাণমতো
তেল- আধা কাপ
লবণ- স্বাদমতো।
তৈরি করবেন যেভাবে
মুরগির মাংসগুলো সব মসলা মাখিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টার মতো। এবার বড় একটি হাঁড়িতে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে অল্প পানিতে রান্না করুন মিনিট বিশেক। এবার মাংসগুলো তুলে রাখুন। একই হাঁড়িতে গুঁড়া করে রাখা সব রকম ডাল আর গমের মিশ্রণ দিয়ে নড়াচড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে এক ঘণ্টার মতো রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন, নিচে যেন না লেগে যায়। এবার আগে থেকে রান্না করা মুরগির মাংস মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন। ঘন হয়ে তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশনের সময় হালিমের উপরে ধনেপাতা কুচি, আদা কুচি, কাচা মরিচ কুচি ও বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




