ইভটিজিংয়ের শিকার নারী চিকিৎসক, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা কর্মস্থলেই বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতার তিনজনকে ধামরাই থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ধামরাই থানায় মামলা দায়ের করলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধামরাইয়ের ইসলামপুর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কাউসার হাবিবের ছেলে জোবায়ের হাবিব (২০), একই এলাকার শওকত আলীর ছেলে মেহেদী হাসান মিরাজ (১৮) ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার এলাকায় বসবাসকারী হাসমত আলীর ভুঁইয়ার ছেলে ইমন ভুঁইয়া (১৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা। এসময় বহিরাগত জোবায়ের হাবিব, মেহেদী হাসান মিরাজ ও ইমন ভুঁইয়া হাসপাতালের ভেতরে প্রবেশ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরাকে দেখে তারা ওলে ওলে, বলে গান গেয়ে আজেবাজে কথা বলতে থাকে।
এসময় স্বাস্থ্য কর্মকর্তা মোবাইলে ভিডিওধারণ করলে তারা হাসপাতালের টিকা বুথে বসে থাকা অপর ছেলেদের সঙ্গে কথা বলে মোটরসাইকেল যোগে চলে যায়। পরে হাসপাতালের টিকা বুথে বসে থাকা সেই যুবকরা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমি নিজ কর্মস্থলে প্রকাশ্যে বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হলাম। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ শতাধিক নারী কর্মরত। তাদের নিরাপত্তা আমি কীভাবে নিশ্চত করবে। তারা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। সংশ্লিষ্ট সকলের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতের জন্য আনসার নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।
ধামরাই থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর রিফফাত আরাকে ইভটিজিং করার ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




