ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৮:৪৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ইমরানের মন্তব্য এখনও পীড়া দেয় ঐশ্বরিয়াকে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের ক্যারিয়ারটা যেকোনো দৃষ্টিতে অসাধারণ। ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসায় ভেসে আসা তারকা তিনি। তবে শুধু প্রশংসাই যে পেয়েছেন তা কিন্তু নয়। তার সৌন্দর্য, ব্যক্তিজীবন, প্রেম এবং বিয়ের পর দাম্পত্য জীবন নিয়েও পেয়েছেন কটুক্তি। এই প্রশংসা আর তিরস্কার নিয়েই পেরিয়ে এসেছেন দীর্ঘ ক্যারিয়ার। নিজের সম্পর্কে কোন কথা শুনে সবচেয়ে খারাপ লেগেছিল এটিই সম্প্রতি প্রকাশ্যে নিয়ে এলেন এই সুদর্শনী।

২০১৪ সালে করণ জোহরের সেলিব্রিটি চ্যাট শো’তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ঐ শো’তে তিনি ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করেছিলেন। পরে ক্ষমাও চেয়েছিলেন।  সেই মন্তব্যই নাকি ঐশ্বরিয়ার সবচেয়ে খারাপ লেগেছিল।

ওই শো প্রচার হওয়ার পর ইমরান বলেছিলেন, আমি কিন্তু ওটা বোঝাতে চাইনি। আমি ঐশ্বর্যার বড় অনুরাগী। ওকে ভালবাসি। ওঁর কাজের অনুরাগী থাকব চিরকাল। আসলে ওই শোয়ের কাঠামোটা আলাদা।

কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি, তা বোঝা গেল এতদিন পরে। সম্প্রতি এক সাক্ষাত্কারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্য কী? এ সুন্দরী স্পষ্টই বলেন, মিথ্যেবাদী এবং প্লাস্টিক।

-জেডসি