ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ইরাকে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিয়া ইরানী তীর্থযাত্রী। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
দেশটিতে ধর্মীয় সমাবেশ আরবাইনের জন্য লক্ষ লক্ষ মানুষ পবিত্র নগরী কারবালায় একত্রিত হয়েছে এবং এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে পরিচিত। শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে ধর্মীয় সমাবেশ চলাকালীন সড়ক দুর্ঘটনায় ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। দুজাইল এবং সামাররা শহরের মধ্যে ঘটা এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ শনিবার সালাহদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে জানিয়েছে।
অবশ্য দুর্ঘটনার পরিস্থিতির বিশদ বিবরণ দেননি বুরহান। তবে তিনি বলেছেন, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
আল জাজিরা বলছে, গত শুক্রবার মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের একে অপরের সাথে সংঘর্ষ হয় বলে সালাহউদ্দিনের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, চালকদের মধ্যে একজন চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮ বলেও উল্লেখ করেছেন তিনি।
গত শুক্রবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২৬ লাখ তীর্থযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। এসব তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গত বছর ইরাকে ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষ মারা গেছেন। প্রতিদিন গড়ে যার সংখ্যা ১৩ জন।
আল জাজিরা বলছে, সংঘাত, অবহেলা এবং স্থানীয় দুর্নীতি তেল সমৃদ্ধ ইরাকের রাস্তা ও সেতুসহ অবকাঠামোকে বেহাল দশায় ফেলে দিয়েছে। কর্মকর্তারা বলছেন, গাড়ি চালানোর সময় গতি এবং মোবাইল ফোনের ব্যবহারও দুর্ঘটনার কারণ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











