ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:০৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ইরানে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের একটি হাসপাতালে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়। গত সোমবার ৬৩ বছর বয়সী এ নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কাইনুস জাহানপোউর বলেন, ‘ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।’ ইরানের সীমার মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন নিশ্চিত খবর নেই বলে দাবি করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১১৫ জনের মৃত্যু হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দাবি করছে। এ দিন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ১৭২ জন। বিশ্বজুড়ে ৩০টি দেশে কয়েক হাজার করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

-জেডসি