ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১:২১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ইরানে করোনা ঠেকাতে মদপান, বিষক্রিয়ায় মৃত্যু ২৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মদপানে করোনা বাসা বাঁধতে পারে না শরীরে-এমন ভুল ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেল ২৭ জনের।মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

চীন, ইতালির পর ইরানে ইতিমধ্যেই প্রায় আড়াইশো জন করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। এ নিয়ে আতংকে মানুষ। এমন পরিস্থিতিতে ইরানে গুজব রটে, অ্যালকোহল মানুষকে করোনার থেকে বাঁচাতে পারে। এই গুজবে পা দিয়েছিল অনেকেই। আর তার মাশুলও গুনতে হল।

ইতিমধ্যেই গোটা দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের কুজেস্তানের বাসিন্দা। বাকি ৭ জন  উত্তরের আলবরজ প্রদেশের বাসিন্দা। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন ২১৮ জন। তাদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে।

-জেডসি