ইরানে হিজাববিরোধী বিক্ষোভ:৮ দিনে নিহত অর্ধশতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ গড়িয়েছে অষ্টম দিনে।
এই ৮ দিনের প্রতিদিনই দেশজুড়ে বিভিন্ন স্থানে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এবং এখনও হচ্ছে। সরকারি হিসেবে বলা হয়েছে—দু’পক্ষের সংঘাতে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তিনগুণ; অর্থাৎ ৫১ জনেরও বেশি বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।
মাথায় হিজাব না থাকায় গত ১২ সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গেপ্তার হন মাশা আমিনি নামের ২২ বছরের এক তরুণী। গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাশার। সরকারি ভাষ্য অনুযায়ী, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়াই তার মৃত্যুর কারণ; তবে বিক্ষোভকারী, মাশার পরিবার ও স্বজনদের অভিযোগ— হেফাজতে মাথায় গুরুতর আঘাত করার পরই জীবনসংকটে পড়েন তিনি এবং ওই আঘাতের জেরেই তার মৃত্যু হয়।
ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী পড়াশোনা সূত্রে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন মাশা, গত সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তেহরান এসেছিলেন।
তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়েছিল কুর্দিস্তানে। পরে দ্রুততার সঙ্গে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। আইএইচআরের তথ্য অনুযায়ী, ইসফাহান, মাশহাদ, শিরাজ, তাবরিজসহ ইরানের অন্তত ৮০টি শহরে বর্তমানে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি— মাশা আমিনির মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং নারীদের কঠোর পোষাকনীতি ও নৈতিক পুলিশ বাতিল করা।
বিক্ষোভের তেজ কমাতে ইতোমধ্যে দেশে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে ইরানের সরকার, দেশটির সামরিক বাহনী মাঠে নামার হুমকি দিয়েছে এবং ইতোমধ্যে সরকারপন্থীরা হিজাবের পক্ষে আন্দোলন শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন।
কিন্তু সরকারের এসব পদক্ষেপ তেমন কাজে আসছে না। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে—শুক্রবার সারাদিন রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের সড়ক দখল করে আন্দোলন করেছেন সরকারপন্থীরা, সন্ধ্যার পর তারা সরে গেলে ফের সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন সরকারবিরোধীরা।
ইতোমধ্যে তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক পুলিশস্টেশন ও সরকারি স্থাপনা বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, শুক্রবার ইরানের বাবল শহরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি সম্বলিত একটি বিশাল বিলবোর্ড পুড়িয়ে দিয়েছেন সরকারবিরোধীরা।
এছাড়া রাজধানী তেহরানে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ মিলিশিয়ার একটি ঘাঁটি পুড়িয়ে দেওয়ার চিত্রও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
নিরাপত্তা বাহিনীর আঘাতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের রক্তাক্ত হওয়ার কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইরানের সরকার অবশ্য বিক্ষোভ দমনে বেশ কঠোর মনোভাব নিয়েই এগোচ্ছে। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইরানের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আন্দোলন ও ধংসাত্মক কার্যক্রমের পার্থক্য বুঝতে হবে। আন্দোলনের নামে ধংসাত্মক কর্মকাণ্ড আমরা সহ্য করব না।’
সূত্র : এএফপি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









