ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আচমকাই কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি হলফনামা দাখিল করেন। সেখানে তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।
তৃণমূল সূত্র জানায়, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের রেজিস্ট্রিতে পিটিশনটি ‘অ্যাফার্ম’ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন।
মমতার আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভবানীপুরে ভোট গণনায় অনিয়ম হয়েছে। তার দাবি, ১২ রাউন্ড গণনার পর তৃণমূলের এক এজেন্টকে মারধর করে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। এছাড়া ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনে দায়িত্ব পালন করা একই রিটার্নিং অফিসারকে ২০২৬ সালে ভবানীপুরে দায়িত্ব দেওয়া হয় এবং ভোটের পর তিনি মুখ্যমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ পান। বর্তমান মুখ্যসচিবও এর আগে রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) ছিলেন। এসব ঘটনাকে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার ইঙ্গিত হিসেবে দেখছে তৃণমূল।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনী ফলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পরও তিনি ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। সেই মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলায় সওয়াল করতে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় আদালত চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়তে হয়েছিল তাকে। প্রায় এক মাসের ব্যবধানে আবারও একই আদালতে হাজির হলেন তৃণমূল নেত্রী।
- ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন
- রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল
- চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
- বিমানে দায়িত্ব দিয়ে ফের প্রত্যাহার, আলোচনায় শাহনাজ
- গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই
- ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
- ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের
- দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক ম্যাচে মেসির যত রেকর্ড
- মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
- সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার
- আমে কীটনাশক আছে কিনা ঘরেই করুন পরীক্ষা
- আজ রাতে লড়াকু সেনেগালের সামনে শক্তিধর ফ্রান্স
- আজ রাতে লড়াকু সেনেগালের সামনে শক্তিধর ফ্রান্স
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
- গর্বের অশ্রুতে ভাসল ভোজিনহার কেপ ভার্দে
- রামিসা হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ
- আমে কীটনাশক আছে কিনা ঘরেই করুন পরীক্ষা
- ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতার আত্মহত্যা
- ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস
- বিশ্বকাপে প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের ইতিহাস
- মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার
- মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন কেয়া পায়েল
- ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক ম্যাচে মেসির যত রেকর্ড
- ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ









