ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে: বাঁধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
পর্দায় দুর্দান্ত রকম সাহসী আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। ব্যক্তিগত জীবনেও তিনি প্রতিবেদী কণ্ঠ। সামজিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলায় হওয়ায় চুপ থাকতে পারেন এ অভিনেত্রী।
ভোরের আলো ফুঁটতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর লম্বা পোস্টে। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখন জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে কোনো কিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে জানাই না। কিন্তু কখনও কখনও নীরবতাই যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সম্মুখ সমর হয়ে ছাত্রদের পাশে ছিলেন উল্লেখ করে বলেন, ‘ইরেশ যাকের সবসময় সত্যের পাশে ছিলেন। প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি আমাদের, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ৪ আগস্ট, যখন কারফিউ ঘোষণা করা হয়, তখন আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সমস্ত ঝুঁকি সত্ত্বেও, তিনি (ইরেশ যাকের) নিশ্চিত করেছিলেন যেন আমি নিরাপদে কালসি ফ্লাইওভারে পৌঁছে যেতে পারি। তখন যেকোনো কিছুই ঘটতে পারত।’
যেসব অভিনেত্রীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের ওপর ক্ষমতাসীনদের চাপ ছিল। সবাইকে গণভাবনে যাওয়ার জন্য চাপ প্রযোগ করা হয়। তবে ক্ষমতার কাছে নতশিকার হননি ইরেশ। অভিনেত্রীর ভাষ্য, ‘যেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছি সেই রাতে আমাদের ওপর গণভবনে যাওয়ার প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ইরেশ যাকের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন — শিক্ষার্থীদের পাশে থাকার, সত্যের পাশে থাকার, চাপের কাছে নতিস্বীকার না করার সিদ্ধান্ত।’
ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা করে অভিনেতাকে হয়রানি করা হচ্ছে বলে মনে করেন অভিনেত্রী বাঁধন। অভিনেতার বিরুদ্ধে মামলা হওয়ায় হতাশা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।’
সবশেষ অভিনেত্রী বলেন, ‘যারা সত্যের জন্য দাঁড়ায়, তাদের সুরক্ষা প্রাপ্য, নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি। আমরা সকলের পাশে আছি।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







