ইসরায়েলি আক্রমনে গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২২ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
বিমান হামলায় গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।ইসরায়েল জানিয়েছে, হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত তারা আরও বেশি এলাকা দখল করবে।
ধ্বংস হওয়া হাসপাতালটি ছিল ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’, যা নেটজারিম করিডোরে অবস্থিত। হামাসের যোদ্ধারা এখানে সক্রিয় ছিল, একারণে ইসরায়েলি বাহিনী এ হাসপাতালটিতে বিমান হামলা চালিয়েছে, দাবি করেছে তারা।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নতুন পর্যায়ে উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এবং দক্ষিণ সীমান্ত শহর রাফাহের দিকে অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘যতদিন হামাস জিম্মিদের মুক্তি দেবে না, তত বেশি ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে।’
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজা সিটির পশ্চিমের তিনটি এলাকায় নতুন হামলার পরিকল্পনা করছে এবং স্থানীয়দের সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।
গত মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ভোররাতে গাজাজুড়ে বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং হামাস ২৫১ জনকে জিম্মি করে। পরবর্তীতে অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হলেও ইসরায়েল বলছে, এখনো ৫৯ জন জিম্মি রয়েছে, যার মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






