ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলমান। এবার ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন।
বুধবার (২৫ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ায়েল আল–দাহদুহ আল জাজিরা আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছেন।
ওয়ায়েল আল–দাহদুহ জানান, ইসরায়েলি বাহিনীর গাজার উত্তরাঞ্চল খালি করে দেওয়ার নির্দেশে লাখো মানুষের মতো তার স্ত্রী-সন্তানেরাও নিজেদের বাড়ি ছেড়ে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তার স্ত্রী-সন্তানেরা ইসরায়েলি বিমান হামলায় মারা যান।
তিনি বলেন, ‘এখানে যা ঘটছে, তা একদম সুস্পষ্ট। গাজার নারী-শিশুরা ইসরায়েলের চলমান হামলার লক্ষ্যবস্তুর অংশ। শাস্তি না দিয়ে ইসরায়েল আমাদের ছেড়ে দেবে না। শিশুদের ওপর তারা প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু আমাদের কান্না মানবিকতার জন্য; কাপুরুষতার না।’
ওয়ায়েল আল–দাহদুহ গাজা থেকে সরাসরি (লাইভ) প্রতিবেদন করছিলেন। তার স্ত্রী–সন্তানেরা নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ওই শরণার্থীশিবিরে হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন। জবাবে পর দিন থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৭০৪ জনই শিশু। আর আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল