ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নড়াইলের দর্জিরা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নড়াইলের দর্জি কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্তু কাজ করছে তারা। যেন দম ফেলবার ফুরসত নেই তাদের। বিগত দুই বছর করোনার কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, এবছর সকল ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
মুসলিম ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আর বাকি কয়েক দিন। মূলত ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশির দিনে নতুন কাপড় ছাড়া যেন পরিপূর্ণতা পায় না। তাইতো পরিবারের কর্তা ব্যক্তিরা পছন্দের কাপড় কিনতে ছুটছেন এদোকান থেকে সে দোকানে। অধিকাংশ ক্ষেত্রে নতুন পোশাক তৈরির জন্য শেষ সময়ে ছিট কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন। চেষ্টা করছেন সাধ্যমতো কাপড় কিনতে। এরপর প্রতিযোগিতা শুরু হয় পোশাক তৈরির দর্জি কারিগরদের।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার সালোয়ার-কামিজ বেশি বানানো হচ্ছে। যার মজুরি নেয়া হচ্ছে ৩০০-৩৫০ টাকা। পাঞ্জাবির মজুরি নেয়া হচ্ছে ৩০০ টাকা, প্যান্ট ৩৫০-৪০০ টাকা। শার্ট ৩০০ টাকা।
শহরের পৌরসুপার মার্কেটের মোল্যা ক্লথ ষ্টোরের মালিক আব্দুল মতিন বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে দোকানে ছিট কাপড় বিক্রি ভালো হচ্ছে। বিগত দুই বছর মহামারি করোনার কারণে ব্যবসা মন্দা থাকায় এ বছর বেচা-কেনা ভালো হচ্ছে। কাপড়ের মূল্য সহনীয় পর্যায়ে থাকায় বিক্রি বেড়েছে বলেও জানান তিনি।
রেক্স টেইলার্সের মালিক সুজিত কুমার বলেন, ইতিমধ্যে আমরা তৈরি পোশাকের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি হাতে অনেক কাজ রয়েছে সেগুলো তৈরি করে কাস্টমারের হাতে নিদিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
ক্রেতা সাথি খানম বলেন, আমারসহ পরিবারের সদস্যদের জন্য পোশাক তৈরির জন্য কাপড় কিনলাম, তবে দাম একটু বেশি বলে অভিযোগ করেন তিনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ঈদকে ঘিরে নড়াইলের শপিংমল, মার্কেট, বিপণিবিতানগুলোতে কেনাকাটার চাপ বেড়েছে। এ সময় অতিরিক্ত জনসমাগমের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি যাতে না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ মার্কেট, শপিংমল, সড়কের সম্মুখে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী সর্বক্ষণিক বাজার তদারকি করছেন
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




