ঈদযাত্রায় প্রাণ গেলো বাবা-মেয়ের, মৃত্যুমুখে মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
ঈদযাত্রায় স্বামী-সন্তানকে হারিয়েছেন রেহানা। নিজেও মৃত্যুর সঙ্গে লড়ছেন। শনিবার সকাল ৮টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে ঘটে মর্মান্তিক ওই দুর্ঘটনা।
সেলিম ও রেহেনা দম্পতি সাইনবোর্ড এলাকার একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। ঈদ উপলক্ষে সিএনজি অটোরিকশায় করে কিশোরগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন মেয়ে সাদিয়াকে নিয়ে। পথে তাদের সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে সড়কে নিভে যায় সেলিম ও তার মেয়ের প্রাণ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন স্ত্রী রেহেনা।
নিহত সেলিম মিয়ার (৪৫) বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর গ্রামে। তার বাবার নাম মতি মিয়া। চাকরি সূত্রে তিনি স্ত্রী রেহেনা (২৮) ও মেয়ে সাদিয়াকে (১১) নিয়ে গাজীপুরে ভাড়া থাকতেন।
ওই দুর্ঘটনায় সেলিম মিয়ার মেয়ে সাদিয়া ও নূরজাহান নামের এক পোশাকশ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত হন সেলিম মিয়া, তার স্ত্রী রেহেনা ও নূরজাহানের স্বামী রুবেল মিয়া। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেলিম মিয়া মারা যান। রুবেল মিয়া ও রেহেনাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রুবেল মিয়ার বাড়ি গাজীপুর মহানগরগাছা থানার সাইনবোর্ড এলাকায়। তার স্ত্রী নূরজাহান (৩২) মেট্রিক সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নূরজাহান ও সাদিয়াকে মৃত অবস্থায় এবং রুবেল, রেহেনা ও সেলিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। চিকিৎসাধীন থাকা রেহেনার অবস্থাও আশঙ্কাজনক।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা চার-পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




