ঈদুল আজহার দিনে ফাঁকা কক্সবাজার সমুদ্র সৈকত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
ঈদুল আজহার দিনে কক্সবাজার সমুদ্র সৈকত অনেকটাই ফাঁকা দেখা গেছে। প্রতিবছর এমন দিনে সমুদ্র সৈকতে বহু পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ভিড় থাকত। তবে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে হাতেগোনা স্থানীয় কিছু দর্শনার্থী ছিল ঈদুল আহজার দিনে।
রোববার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত বিচকর্মীরা।
কক্সবাজার সৈকতে দায়িত্বরত বিচকর্মীদের দলনেতা মাহবুবুর রহমান জানিয়েছেন, ঈদুল আজহার দিনে পর্যটক ও স্থানীয় দর্শনার্থী আসার সম্ভবনা মাথায় রেখে বিচকর্মীসহ সংশ্লিষ্টরা নজরদারি কার্যক্রম জোরদার করেন। বিকেলের দিকে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্টে হাতে গোনা দর্শনার্থী সৈকতে নামেন, যাদের ৯০ শতাংশই স্থানীয়। এ ছাড়া বিচ্ছিন্নভাবে কিছু পর্যটক দেখা গেছে।
ঈদুল আজহার দিন থেকে পর্যটক আসবে এমন আশায় ছিলেন পর্যটন ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত পর্যটক না আসায় সৈকত এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা হতাশ।
লাবণী পয়েন্ট বিচপার্ক ছাতা মার্কেটের চটপতি দোকানদার আবদুল হালিম বলেন, ঈদুল আজহার দিনে যেমনটি আশা ছিল তেমন হয়নি। দুপুর থেকে দোকান খুলে সন্ধ্যার আগ পর্যন্ত মাত্র ৫/৭ জন ক্রেতা এসেছে।
সৈকতের ভ্রাম্যমাণ ঝালমুড়ি বিক্রেতা আবদুশ শুক্কুর বলেন, অল্পসংখ্যক যে দর্শনার্থী দেখা গেছে তারা স্থানীয় হওয়ায় বেচাবিক্রি একেবারেই হয়নি।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির বিষয় থাকায় আজ অন্যান্য বছরের ঈদের দিনের মতো পর্যটক সমাগম হয়নি। কিন্তু আজকের ঈদুল আজহার দিনের চিত্রটি গত বছরের থেকে অনেক খারাপ।
এদিকে এবারের ঈদুল আজহার ছুটিতে হোটেল-মোটেল অগ্রিম বুকিং কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন বিপর্যয় নিয়ে চরম হতাশ তারা। একই সঙ্গে অগ্রিম হোটেল বুকিং না হওয়ায় ঈদুল আজহার ছুটিতে মারাত্মক পর্যটক খরার আশঙ্কায় রয়েছেন সব ধরনের পর্যটন ব্যবসায়ীরা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




