ঈদুল আযহা উপলক্ষে সিলেটে ৪১ পশুর হাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবার সিলেট মহানগরীসহ জেলায় মোট ৪১টি পশুর হাট বসবে। এর মধ্যে মহনগরীতে ৬টি ও জেলার বিভিন্ন উপজেলায় ৩৫টি পশুর হাট অনুমোদন দিয়েছে সিলেট জেলা প্রশাসন।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের হলরুমে পবিত্র ঈদুল আজহা উদযাপন ও অস্থায়ী পশুরহাট স্থাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাতসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জানান, এবার সিলেট নগরীতে ৬টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩৫টি পশুরহাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাইরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নেই। কোথাও অবৈধভাবে হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত সিলেট জেলার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। খুব শিগগিরই বন্যা পরবর্তী পুর্নবাসন সংক্রান্ত নির্দেশনা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি





