ঈদুল ফিতরের দিন সড়কে ঝরলো ১৩ প্রাণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এদিন দুপুর দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
অন্যদিকে বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হন। অন্যদিকে বিকেল ৫টার দিকে কাথম মোড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল নামে একজন নিহত হন।
এ ছাড়া দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। পাশাপাশি এদিন বিকেলে বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন।
অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। একই দিনে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আর মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








