ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১০ জুন ২০২৫ মঙ্গলবার
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ
গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের দুদিন পরেও কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম। ঈদের পরে লম্বা ছুটি হওয়ায় গ্রামে ফেরা মানুষের রাজধানীতে কর্মস্থলে ফিরতে কিছুটা দেরি হচ্ছে। এখনো পুরোদমে আসা শুরু হয়নি। তবে গত দুদিনের তুলনায় আজ ঢাকায় ফেরা যাত্রীর কিছুটা বেশি। আগামী বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়দাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার গাড়ি খুব বেশি রাজধানীতে প্রবেশ করছে না। যেগুলো আসছে সেগুলোও যাত্রীপূর্ণ নয়।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে এবার লম্বা ছুটি। খুব জরুরি না হলে লোকজন এখনো সেভাবে ঢাকা ফিরতে শুরু করেননি। মূলত অফিস, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেই হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢলের মতো রাজধানীতে ফিরবে মানুষ।
ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা পদ্মা এক্সপ্রেসের গাড়িচালক মো. শাহ আলম আজ সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে দাঁড়িয়ে বলেন, গতকালের চেয়ে আজ যাত্রী কিছুটা বেশি। ছুটি বেশি তাই মানুষ আসবে আরও পরে। আজ কিছুটা যাত্রী বেশি হলেও সব সিট ভরেনি। পথে আসতে আসতে কিছু যাত্রী পেয়েছি।
ঢাকা আসতে পথে যানজট বা অন্য কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
চাঁদপুরের হাজীগঞ্জ থেকে সকাল পৌঁনে ৯টায় সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছায় আল আরাফা এক্সপ্রেসের একটি বাস। ওই বাসের চালক মোহাম্মদ আলম বলেন, আজও যাত্রী কম, যাত্রী বাড়বে কাল থেকে। এবার ছুটি বেশি, মানুষ আসছে আস্তে আস্তে।
পটুয়াখালী থেকে সপরিবারে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ইলিয়াস হোসেন বলেন, আমার ছুটি গতকালই শেষ, আজই আমার অফিস শুরু করতে হবে। একটু দেরি করে গেলে সমস্যা নেই, তাই সকালে চলে আসলাম।
তিনি আরও বলেন, যখন যাত্রা করেছি তখন বাস মোটামুটি খালিই ছিল, পথে আসতে আসতে কিছু যাত্রী হয়েছে। ভাড়া কিছুটা বেশি হলেও পথে আসতে কোনো সমস্যা হয়নি।
মঙ্গলবার সকালে সায়দাবাদের বাস টার্মিনালের আশপাশের এলাকায় দেখা গেছে, দু-একটি বাস আসলেই সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চালক, অটোরিকশা চালকরা যাত্রীরা আশায় বাসটি ঘিরে ধরছেন।
ঢাকায় ফিরতে সড়কে কোনো সমস্যার কথা এখনো শোনেননি জানিয়ে তিনি বলেন, সড়কে বেপরোয়া গাড়ি চালানো রোধে আমরা একটা ব্যবস্থা নিয়েছি। যদি সিলেটে যেতে ১০০ লিটার তেল লাগে, সেক্ষেত্রে হয়তো ১০৫ লিটার তেল দেওয়া হচ্ছে। সেখানে যদি কারও ১২০ লিটার তেল লাগে তাকে আমরা ধরছি। কারণ স্বাভাবিকভাবে গাড়ি চালালে বেশি তেল লাগার কথা না, গাড়ি বেপরোয়া চালালে অতিরিক্ত তেল লাগে। অতিরিক্ত তেল খরচ করা চালকদের আমরা সতর্ক করছি, তাদের বলছি প্রয়োজনে তোমরা চলে যাও।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











