ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল ও সারা দেশের আন্তঃনগর ট্রেন পুনরায় চলাচল শুরু করেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে নির্দিষ্ট সময় মতো এই গণপরিবহন দুটি চলাচল শুরু করে।

জানা গেছে, রুটিনমাফিক মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে যাত্রা করে।

একইভাবে ঈদের পর দিনের প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে ভোর ৬টা ১৫ মিনিটে ‘পর্যটক এক্সপ্রেস’ কক্সবাজারের উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

এর আগে, মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে অন্যান্য দিন যথানিয়মে চলবে।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।