ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানীর সড়ক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ রোববার। রাজধানীর সড়কগুলোতে নেই কোননো যানজট, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তির বসবাস।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র। তবে সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজির উপস্থিতি দেখা গেছে।
রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, দুদিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় সুনসান নীরবতা। কয়েকটি রিকশা, সিএনজি আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোনো বড় যানবাহন।
একই অবস্থা দেখা গেছে, মগবাজার, মালিবাগ, গুলিস্তান, শান্তিনগর, শাহবাগ, মহাখালীসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক আজও অনেকটা ফাঁকা। এসব এলাকায় গাড়ির চাপ নেই। নগরজুড়ে চলছে ছুটির আমেজ।
বেলাল নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, সকালে আমি যাত্রাবাড়ী থেকে রওনা দিয়েছি, কিন্তু রাস্তায় কোনো যাত্রী না পেয়ে গুলিস্তান চলে এসেছি। রাস্তা একেবারে ফাঁকা। বেশির ভাগ মানুষ গ্রামে চলে গেছে। তবুও গাড়ি নিয়ে বের হতে হয়েছে। পরিবার তো চালাতে হবে। তবে যাত্রী পাওয়া গেলে এ সময় গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যায়। কারণ, সড়কে কোনো যানজট নেই। আশা করছি, বিকেলে যাত্রী ভালো পাওয়া যাবে।
রিকশাচালক আকরাম হোসেন বলেন, রাস্তা একেবারে খালি। জ্যামও নেই, আবার যাত্রীও নেই। ফাঁকা রাস্তায় রিকশা চালাইতে ভালো লাগে। ভাড়া কম হইলেও পোষায়। কিন্তু মানুষ ঢাকায় তেমন নাই, যাত্রীও পাই না। মনে হয় ১২টার পর মানুষ বাইর হইবো। যাত্রী যদি না থাকে ফাঁকা রাস্তা থাকলেই আমগো লাভ কী!
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






