ঈদের পর সৌদি আরব যাবেন খালেদা
আপডেট: ১২:১৪ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অনিবার্য কারণে পূর্বনির্ধারিত যাত্রা বাতিল করলেও ঈদের পর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি রাজপরিবারের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের রাজকীয় আমন্ত্রণটি এখনো বহাল রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ-তথ্য জানান বিএনপির মুখপাত্র ডা. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, প্রতিবারের মতো এবারও সৌদি বাদশার আমন্ত্রণে রোজার শেষ ১০দিন পবিত্র মক্কা-মদিনায় কাটানোর কথা ছিলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। সব প্রস্তুতিও গ্রহণ করেছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত তিনি সৌদি আরব যাত্রা বাতিল করেন। তবে সৌদি রাজপরিবারের আমন্ত্রণটি এখনো বহাল আছে। তাই ঈদের পর সুবিধাজনক সময়ে খালেদা জিয়া সৌদি আরব যাবেন।
রিপন বলেন, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীকে কারাগারে রেখে খালেদা জিয়া ওমরাহ পালনে যেতে চাচ্ছেন না। দলের এক নেতা ক’দিন আগে কারাবন্দি থাকা অবস্থায় লাশ হয়ে বেরিয়েছেন। এসব বিষয়েও তার মন ভাল নেই।
তিনি আরও বলেন, ওমরাহ পালন আমাদের চেয়ারপারসনের একান্তই ব্যক্তিগত ও ধর্মীয় বিষয়। এ নিয়ে আমরা কিছু বলতেও আগ্রহী নই। তাছাড়া বিষয়টি সম্পর্কে আমরা তেমন কিছু জানিও না। তবে বিভিন্ন গণমাধ্যমে নানা রকম সংবাদ পরিবেশন হওয়াতে আমরা এর ব্যাখ্যা দিচ্ছি।
০৯.০৭.২০১৫ - বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











