ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার ছুটিতে অতিরিক্ত খাবার খেয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। যার মধ্যে এক হাজার ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শুধু পেশোয়ারেই অসুস্থ হয়েছেন ৬১০ জন।
মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদন অনুযায়ী, ঈদের পরদিন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাকস্থলী ও অন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৬১০ জন। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র মোহাম্মদ অসিম। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া ঈদে অতিরিক্ত আমোদ-ফূর্তি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও ৫০০ জনের মতো ভর্তি হয়েছেন হাসপাতালে।
এদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।
সেইসঙ্গে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।
ঈদের সময় অতিরিক্ত খাবার বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






