ঈদে কাশিমপুরের বন্দিরা পেলেন নতুন পোশাক ও বিশেষ খাবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কাশিমপুর কারাগারের বন্দিরা ঈদে নতুন পোশাক পেয়েছেন। এ ছাড়া এবারও ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছেন কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মে) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিনে এসব কারাগারে বিশেষ খাবারের সকালে পায়েস—মুড়ি, দুপুরে মাংস—পোলাও, মিষ্টি, সালাদ, পান সুপারি, এবং রাতে ভাত, রুই মাছ, ছোলার ডাল দেয়া হবে।
মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার মোসা. হালিমা খাতুন বলেন, জেলা প্রশাসন ও কারাগারের সহায়তায় ঈদে ২৬৫ দরিদ্র নারী বন্দী ও তাদের সঙ্গে থাকা ৮০ জন শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। এ কারাগারে মোট বন্দীর সংখ্যা ৭০০। তাদের মধ্যে মৃত্যু-দণ্ডপ্রাপ্ত ৩০ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রায় অর্ধশত।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আব্দুল জলিল বলেন, কাশিমপুর কারাগারে ৩ হাজার বন্দী আছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রায় ১ হাজার ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী আছেন ৬০০ জন। ঈদ উপলক্ষে কারাগারের দরিদ্র ১ হাজার ২৮ জন বন্দীকে নতুন লুঙ্গি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, এখানে বন্দীর সংখ্যা প্রায় দেড় হাজার। তাদের মধ্যে ৭১ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি আছেন শতাধিক। ঈদ উপলক্ষে গতকাল ১০০ দরিদ্র বন্দীকে লুঙ্গি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার মো. আমিরুল ইসলাম বলেন, গত শনিবার জেলা প্রশাসনের সহায়তায় ১৫০ দরিদ্র বন্দীকে লুঙ্গি দেওয়া হয়েছে। এ কারাগারে বন্দির সংখ্যা দুই হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং চার শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী আছেন।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




