ঈদ আনন্দে ঢাকা ছাড়লেন মুমিনুল-মুশফিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
‘কোথায় আর করবো? বাড়িতেই ঈদ করবো। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটা অন্যরকম।’- বলছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
পেশাদার খেলোয়াড় হিসেবে অধিকাংশ সময়ই ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারেন না ক্রিকেটাররা। বেশিরভাগ সময় ঈদের মধ্যে পড়ে আন্তর্জাতিক সিরিজ। অনেক সময় ঈদে ছুটি মিললেও সেটি পর্যাপ্ত হয় না, সময় স্বল্পতায় ফেরা নয় না নিজ এলাকায়, পরিবারের কাছে।
এবার ঈদের পরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে মিলেছে কয়েকদিনের ছুটি। জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ করেই ছুটেছেন নিজ নিজ জেলায়। এমন সুযোগ যে সহসা আসে না, এতে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে তাদের।
শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলের সদস্য নুরুল হাসান সোহান ৩০ এপ্রিল লিগ শিরোপা হাতে তুলে সেদিন রাতেই ধরেছেন বাড়ির পথ। পরিবার নিয়ে ছুটেছেন রাজধানীর কোলাহল থেকে বেশ খানিকটা দূরে।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক গত রোববার কক্সবাজারে নিজ বাড়িতে গেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বাবা-মার সঙ্গে ঈদ কাটাতে গিয়েছেন নিজ জেলা বগুড়ায়। অলরাউন্ডার সাকিব আল হাসানেরও নিজ জেলা মাগুরায় ঈদ করার কথা আছে।
যদিও খুব বেশিদিনের ছুটি পাননি তারা। আগামী ৮ মে শ্রীলঙ্কা সিরিজের জন্য রিপোর্টিং। ঢাকা থেকে রওয়ানা করতে হবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। পরদিন থেকে অনুশীলন শুরু। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে শুরু ঢাকায়।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব



