ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:০১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঈদ সালামির লোভ দেখিয়ে শিশু অপহরণ, ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদ সালামির লোভ দেখিয়ে রাজশাহীতে আনিকা (৮) নামের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) ভোরে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, নাটোর থেকে হত্যাকারী পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে।

এর আগে, শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে শিশুটিকে অপহরণ করে ওই যুবক।

নগর পুলিশের শাহ মখদুম জোনের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আনিকা (৮) নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

এ বিষয়ে নূর আলম সিদ্দিকী জানান, ঈদ সালামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে এবং সুযোগ বুঝে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যান তিনি। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

নগরীর শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়া থেকে আনিকাকে অপহরণের ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ঘটনা তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ আনিকাকে অপহরণ করে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পলাশ পুলিশকে জানায় মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশুকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।