উজ্জীবিত বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
সাত রংয়ের চায়ের দেশ সিলেটে এখনো নারী এশিয়া কাপ রং ছড়াতে পারেনি। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে নারী এশিয়া কাপ নিয়ে আগ্রহ। মাঠমুখী হচ্ছেন স্থানীয় দর্শকরা। লাল-সবুজের দলের সাফল্য এলে সেটি যে আরও বাড়বে তা নিশ্চিত। স্বাগতিক বাংলাদেশ এবার খেলতে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সন্দেহাতীতভাবে স্বাগতিক শিবিরের জন্য এটি ‘বিগ ম্যাচ’। ভারত বলে কথা।
যেমনভাবে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ব্যাটার মুর্শিদা খাতুন বলছিলেন তারা ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা হলে শতভাগ উজ্জীবিত হন। পাকিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে ছিলেন না মুর্শিদা।
পরের ম্যাচেই দলে ফিরে ফিফটি করা মুর্শিদা ভারত নিয়ে বলছিলেন এভাবে, ‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।’
শতভাগ শক্তিতে উজ্জীবিত হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ১২ বার খেলেছে ভারতের বিপক্ষে। ১০ বারই হারতে হয়েছে বাংলাদেশকে। দুটি জয় এসেছে গত এশিয়া কাপে— একটি গ্রুপপর্বে, আরেকটি ফাইনালে। এশিয়া কাপে ভারত খেলেছে ৩৯টি ম্যাচ। তাতে হেরেছে মাত্র তিনটি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে দুটি ছাড়া পাকিস্তানের বিপক্ষে হেরেছে গতকাল। সেই হারের পরদিনই ভারতকে নামতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে।
তাতে খুব একটা চিন্তিত নন ভারত কোচ রমেশ পাওয়ার। এই হার তাদের মানসিকভাবে পিছিয়ে দেবে কিনা এমন প্রশ্নে রমেশের উত্তর, ‘টি-টোয়েন্টিতে কেউই ফেবারিট না। বিশেষত যখন দুই ওভার খারাপ হলে আপনি ছিটকে যাবেন, আবার ফিরতেও দুই ওভার লাগবে। আজকেও এমন হয়েছে। ম্যাচ এক ওভারের মধ্যেই বদলে যায়। যে নার্ভ ও প্রেশার ধরে রাখতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে। এটা এ দল হোক বা জেড।’
বাংলাদেশের মুর্শিদা অবশ্য ভারতকে শক্তিশালী বললেও নিজেদেরও একই কাতারে রেখেছেন। তবে তাদের হারাতে হলে তিন বিভাগেই দিতে হবে সেরাটা, সর্বোচ্চ টা। তেমনটা মনে করেন এই ব্যাটার।
মুর্শিদা বলেন, ‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও একই কাতারে। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।’
এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে জয়ী একাদশ নিয়েই। হারের পর ভারত একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। গ্রাউন্ড টু’র উইকেট নিয়ে প্রবল সমালোচনা থাকলেও মূল মাঠের উইকেট নিয়ে খুশি সব দলই। ভারত কোচও উইকেট নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো বিশেষ উইকেট নয় এটি। অর্থ্যাৎ স্পোর্টিং উইকেট।
তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিলে যেকোন দলের জন্যই সুবিধা হবে। রান তাড়া করতে গেলে কিছুটা কঠিন তবে অসম্ভব নয়। আবহাওয়া বার্তায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কাগজ কলমে কিংবা শক্তি সামর্থ্যে ভারত বাংলাদেশ থেকে বেশ এগিয়ে। তাদের হারাতে হলে সর্বোচ্চটা নিংড়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। পাকিস্তানের বিপক্ষে হারের পর মালয়েশিয়াকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এক ম্যাচ পরেই হিংস্ররূপে ফেরে নিগার সুলতানা জ্যোতির দল। আত্মবিশাসেও টগবগে। সেই ধারবাহিকতা ধরে রাখতে পারলে আবার পূরণ হতে পারে ভারতবধের স্বপ্ন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






