ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:২৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

উত্তরায় নালা থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট: ১০:৪৪ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

উত্তরাস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃনিষ্কাশনের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিঞা উইমেননিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের পাশে নালায় লাশটি পাওয়া যায়। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরনে চেক সালোয়ার কামিজ ছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ। “সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওখানে ফেলে গেছে খুনীরা,” বলেন ওসি। তিনি জানান, নালার মধ্যে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ২৬.০৬.২০১৫