ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৯:১০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শনি ও রোববার  নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। 
নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন আজ বুধবার এ ঘোষণা দেয়।
আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরো তিন মন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দ উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করবেন এবং  রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।
নাটোরের জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ জানান, নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভারতের তিনটি রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ সদস্যসহ গুরুত্বপূর্ণ বিদেশী এবং দেশী অতিথিবৃন্দের পরিদর্শন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ নির্বিঘ্ন এবং অতিথিবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের দুইটি দর্শনীয় স্থানে দুইদিনের জন্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।