উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের পথে সাহারা খাতুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
অ্যাডভোকেট সাহারা খাতুন। পুরোনো ছবি
আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (৭২)কে উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সেযুগে থাইল্যান্ডে নেয়া হচেছ। তার বহনকারী উড়োজাহাজটি আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
এসময় তার সফল হিসেবে সাথে যাচেছন বর্তমান সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী (এপিএস) অ্যাডভোকেট আনিছুর রহমান।
আজ সাহারা খাতুন এমপি'র সাবেক ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বেলা ১১টা ২০ মিনিটে অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) গুলশানের ইউনাইপেড হাসপাতাল থেকে বের হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার সাথে গাড়িতে ছিলেন মজিবুর রহমান।
এদিকে, আজ সকালে অসুস্থ্য ঢাকা-১৮ আসনের এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনকে একনজর দেখতে ইউনাইটেড হাসপাতালে যান উত্তরখান থানা আওয়ামীলীগের কিছু নেতাকর্মী। তার মধ্যে ছিলেন- উত্তরখান থানা আওয়ামীলীগের উপদেষ্টা ও ডিএনসিসি ৪৬ নম্বর ওয়ার্ড সাবেক প্রতিষ্ঠাতা কাউন্সিরলর বীরমুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান সরকার, থানা আওয়ামীলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: আতিকুর ইসলাম মিলন ও থানা ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
মজিবুর রহমান জানান, আজ সাহারা খাতুনকে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচেছ। তার সফল হিসেবে সাথে যাচেছন বর্তমান সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী (এপিএস) অ্যাডভোকেট আনিছুর রহমান।
মজিবুর রহমান জানান, গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।
মজিবুর রহমান বলেন, চিকিৎসকরা বলছেন, এখন তার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলেও জানান তিনি।
এদিকে, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার আজ গণমাধ্যমকে জানান, সাহারা খাতুনের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাচ্ছেন। আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।
উত্তরখান থানা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ জুন সাবেকস্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর গুলশানের বেসরকারী ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে। আজ তিনি হাসপাতাল ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র


