ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:১৬:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

উন্নয়নশীল দেশগুলো নিয়ে ডব্লিউএইচও’র সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশে করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যহারে কম। এমন দেশগুলোতে সঠিকভাবে পরীক্ষা না হওয়ার ফলেও এমনটি হতে পারে। যদি তাই হয় তাহলে এই দেশগুলো সামনে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে।

করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা সব চেয়ে গুরুত্বপূর্ণ লাইন- ‘টেস্ট, টেস্ট এন্ড টেস্ট’।পরীক্ষা করতেই হবে। সর্দি-কাশির সামান্য লক্ষ্যণ দেখলেই যেতে হবে চিকিৎসকের কাছে। তবে উন্নয়নশীল দেশগুলোতে করোনা পরীক্ষা করার যথেষ্ট বন্দোবস্ত আছে কিনা সে প্রশ্নও রেখেছে এই বিশ্ব সংস্থাটি।

ইউরোপ, আমেরিকার মতো পশ্চিম বিশ্বে কার্যত মহামারির চেহারা নিয়েছে করোনাভাইরাস। তার আগে চীনে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। গোটা বিশ্ব কার্যত অবরুদ্ধ। ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

কিন্তু সেই তুলনায় ভারতীয় উপমহাদেশ কিংবা আফ্রিকায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আসলেই কি এসব জায়গায় করোনার প্রকোপ কম, না কি সাধারণ মানুষ করোনার লক্ষণ থাকা সত্ত্বেও হাসপাতালে যাচ্ছেন না? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তাতেও সে প্রশ্নেরই ইঙ্গিত রয়েছে। তথ্য বলছে, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে সাধারণ মানুষ শরীর খারাপ হলেও স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় প্রতি ১০ লক্ষে চার হাজার ৮০০ জন মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। সেখানে ভারতে প্রতি ১০ লক্ষে করোনা পরীক্ষা করাতে যাচ্ছেন মাত্র তিন জন।

বিশেষজ্ঞদের বক্তব্য, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে করোনার সংক্রমণ কতটা ঘটছে, এখনও তা স্পষ্ট করে বোঝাই যাচ্ছে না। প্রথম পর্বে চিকিৎসা হলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু তা চেপে রাখলে মৃত্যুর আশঙ্কা বাড়ে। ফলে উন্নয়নশীল দেশগুলিতে মৃত্যুর হার হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৩। এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ২৪৭ এবং এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দশ জন।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইতিমধ্যে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

-জেডসি