উপকারি বক
জায়েদা পারভীন | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২১ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
এক গ্রামে ছিল এক বুড়ো আর এক বুড়ি। শহরে কাঠ বেচে তারা সংসার চালাতো। বুড়ো একদিন শহর থেকে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ দেখে, বরফের উপর কী যেন নড়ছে। মনে মনে ভাবল, কী হতে পারে? কাছে গিয়ে দেখে একটি বিশাল বক পাখি। পাখিটি শিকারীর জালে আটকা পড়েছে। বুড়োর খুব দয়া হল। সে জালের ফাঁক থেকে বকটিকে ছাড়িয়ে দিল।
বকটি তার বিশাল পাখা মেলে আকাশে উড়ল। কঁ কঁ কঁ শব্দ করল। তারপর চারদিকে ঘুরে পাহাড়ের দিকে চলে গেল। বুড়ো পাখিটির মঙ্গল কামনা করল।
সে রাতে বুড়োর দরজায় কে যেন কড়া নাড়ল। দরজা খুলে বুড়ো অবাক! একটি ফুটফুটে সুন্দরী মেয়ে। মেয়েটি বলল, আমি পথ হারিয়েছি। আজ রাতে আমাকে থাকতে দিন। বুড়ো-বুড়ি তাকে থাকতে দিল।
সকালে ঘুম থেকে উঠে তারা অবাক হল। মেয়েটি ঘরের সব কাজ করে রেখেছে। সকালের নাস্তা তৈরি। খুব খুশি হল তারা। মেয়েটিও খুশি। মেয়েটি বলল, আমি ভাল তাঁত বুনতে পারি। আমাকে থাকতে দিন, আমি তাঁত বুনে দেব। বুড়ো-বুড়ি খুশি মনে রাজি হয়ে গেল।
বুড়ো বাজার থেকে সুতা কিনে আনল। মেয়েটি বলল, আমার একটি শর্ত আছে। আপনারা তাঁত বোনা দেখতে পারবেন না। তারা খুশি মনে রাজি হল। মেয়েটি বেড়ার আড়ালে চলে গেল। তারা শুনতে পেল- খটা খট্ খট্, খটা খট্ খট্।
মেয়েটি অবিরাম বুনে চলছে। ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই। দুইদিন পর মেয়েটি বের হল। কারুকাজে ভরা সুন্দর একটি কাপড়। এমন সুন্দর কাপড় বুড়ো-বুড়ি আগে কখনও দেখেনি।
বুড়ো কাপড় নিয়ে বাজারে গেল। তার কাপড় দেখতে লোকজন জড়ো হল। কেউ বলল, চমৎকার। কেউ বলল, এমন সুন্দর কাপড় আগে কখনও দেখিনি। কেউ বলল, কাপড় তো নয় যেন জীবন্ত একটি বক পাখি। সবাই ভাবল কাপড়টি খুব দামি। কেউ দাম জিজ্ঞেস করতে সাহস পেল না।
এমন সময় এদিক দিয়ে এক রাজকুমার যাচ্ছিল। বুড়ো তার কাছে গেল ও কাপড়টি দেখাল। তখন কাপড়টিকে মনে হচ্ছিল, একটি জ্বলজ্বলে সোনালী বক উড়ে যাচ্ছে। রাজকুমার অভিভূত হল। এক থলি মোহরের বিনিময়ে কাপড়টি কিনে নিল।
বুড়ো কয়েকটি মোহর দিয়ে অনেক সুতা কিনল। বাড়ি ফিরে বুড়িকে সব কথা খুলে বলল। শুনে বুড়ি খুশিতে ডগমগ। রাতে ভাল খাবারের আয়োজন করল।
পরের দিন মেয়েটি আবার কাপড় বুনতে বসল। আড়াল থেকে বুননের মধুর শব্দ ভেসে এল। তারা শুনতে পেল, খটা খট্ খট্, খটা খট্ খট্।
মেয়েটি রাতদিন বুনেই চলছে। ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই। এভাবে দুইদিন কেটে গেল। পরেরদিন বুড়ি ভাবনায় পড়ল। তার তাঁত বুনন দেখার লোভ হল। বুড়োকে বলল, উঁকি দিয়ে দেখি মেয়েটি কী করছে। বুড়ো নিষেধ করল।
বুড়ি কোন কথাই শুনল না। মেয়েটির ঘরে উঁকি দিয়ে সে রীতিমত অবাক! ঘরে কেউ নেই, আছে একটি বিশাল বক পাখি। পাখিটি ঠোঁট দিয়ে নিজের শরীরের পালক তুলে কাপড় বুনছে।
একটু পরেই মেয়েটি বেরিয়ে এল। তার হাতে আগের চেয়েও সুন্দর একটি কাপড়। সে বুড়িকে বলল, আমি সেই বক পাখি। একদিন বুড়ো আমাকে শিকারীর ফাঁদ থেকে বাঁচিয়েছিলেন। সেজন্যে আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা আমার কথা রাখেননি। আমার আসল চেহারা দেখে ফেলেছেন। তাই মানুষের চেহারা রাখা আর সম্ভব নয়। আমাকে যেতে হবে।
কথা বলতে বলতে মেয়েটি বক হয়ে গেল। কঁ কঁ কঁ শব্দ করে আকাশে উড়ে গেল। আর কখনও ফিরে এল না।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%


