উপজেলা পরিষদে নারী সদস্য পদ নির্বাচন সোমবার
আপডেট: ০৬:১২ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উপজেলা পরিষদের নারী জন্য সংরক্ষিত সদস্য পদে সোমবার নির্বাচন। দেশের ৩৭৭টি উপজেলা পরিষদের ১২৪৫টি পদে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রতি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৩৬জন। মোট ভোটার ১১ হাজার ১৬৮জন।ইতিমধ্যে ১৫৬১টি আসনের মধ্যে এই নির্বাচনে ৯৩ উপজেলার ৩০১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ১৬টি আসনে কোন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি।
গত ১৩ মে ৪৭৮ উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা ক্রটির কারণে ৮টি উপজেলাতে নির্বাচন স্থগিত হয়।
এগুলো হলো-মেহেরপুর সদর, চুয়াডাংগার দামুড়হুদা, পাবনার ভাঙ্গুড়া, নারায়ণগঞ্জের রুপগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, ফরিদপুরের চরভদ্রাসন, ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সাতক্ষীরার শ্যামনগর। অবশিষ্ট ৪৭০ উপজেলার মধ্যে ৯৩ উপজেলায় সংরক্ষিত নারী পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকী ৩৭৭ উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৩০ মে।
এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন এবং উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পাবে। এর আগে সাবেক ড. শামসুল হুদা কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। কিন্তু ওই কমিশন আইনি বাধ্যবাধকতা থাকার পরও উপজেলায় সংরক্ষিত মহিলা আসন পূরণে কোনো উদ্যোগ নেননি। ফলে উপজেলা পরিষদে মহিলা সদস্য পদে নির্বাচন না হওয়ায় পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা সম্ভব হয়নি।
সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন গঠিত হয়। এ কমিশনের অধীনে গত বছর চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসন পূরণে প্রধান নির্বাচন কমিশনারকে প্রস্তাব দেন সিনিয়র নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক।
প্রায় দেড়বছর পরে এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদে মহিলা সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিযয়ন থাকলে পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।
১৫.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











