ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১:১৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

উরুগুয়েকে হারিয়ে নকআউটে রোনালদোর পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স-ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট কারে পর্তুগাল।
দলের পক্ষে গোল দুইটি করেন ব্রুনো ফের্নান্দেস। ৫৪ মিনিটে প্রথম গোল করে দলকে লিড এনে দেন ব্রুনো । এরপর অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ের ভিত মজবুদ করেন  তিনি। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠছাড়ে পর্তুগীজরা।
সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে দিনের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও উরুগুয়ে। ম্যাচটিতে জিতলেই নকআউট নিশ্চিত হবে রোনালদোদের। এমন সমীকরণে মাঠে নামে দলটি।