ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

উহানে প্রথম করোনায় মৃত্যুর এক বছর আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার

উহানে প্রথম করোনায় মৃত্যুর এক বছর আজ

উহানে প্রথম করোনায় মৃত্যুর এক বছর আজ

ঠিক এক বছর আগে, আজকের দিনে, এই ১১ জানুয়ারিই, প্রথম করোনামৃত্যু ঘটেছিল চিনের উহানে। 'বর্ষপূর্তি'র ধারণাটা শুভ বিষয়ের সঙ্গেই যুক্ত। তবে, অতিমারী ভুলতে চাইলেও করোনামৃত্য়ু নিয়ে মানুষ বেদনাক্রান্ত মনে স্মৃতিভারাতুরই।

তাই এই ফিরে তাকানো। এক বছরে আগে প্রথম করোনামৃত্যুর পরে জানা গেছিল, উহানের ষাটোর্দ্ধ সেই ব্যক্তি নিয়মিত মাংসের বাজারে যাতায়াত করতেন। এই মাংসের বাজারই ভাইরাসের উৎস বলে প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল। যদিও পরে এ নিয়ে ভিন্ন মতও উঠে এসেছে।

এ-ও ঠিক, চিন ক্রমাগত দাবি করে গেছে, নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঘটনাচক্রে প্রথম চিনে ধরা পড়লেও, চিন এই ভাইরাসের উৎস নয়। যদিও তা নিয়ে বিতর্ক বেধেছে।

গোটা বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। যদিও নজিরবিহীন এই মহামারীর অনেক কিছুই এখনও অজানা।

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন উহানে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য বহুবার চিনের কাছে আবেদন করেছে। কিন্তু চিন বিষয়টি নিয়ে নারাজ। তারা কোনো বিশেষজ্ঞ দলকে নিজ দেশে ঢুকতে দিতে চায় না।