ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:২৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

উহান থেকে ২৩ বাংলাদেশিকে নেয়া হয়েছে দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

উহান থেকে ২৩ বাংলাদেশিকে নেয়া হয়েছে দিল্লিতে

উহান থেকে ২৩ বাংলাদেশিকে নেয়া হয়েছে দিল্লিতে

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে ভারতের বিশেষ বিমানে দিল্লিতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে।আজ তারা দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হবে।

এর আগে চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৩১৪ জন বাংলাদেশিকে দেশে আনা হয়। এরপর করোনাভাইরাসে সংক্রমিত কিনা নিশ্চিত হতে ১৪ দিনের জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু ১৪ দিন পর্যবেক্ষণ শেষে তাদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।