ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:১১:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

উৎসব ভাতা বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২৬ মে ২০২৫ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি) এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ।

আজ সোমবার (২৬ মে) এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে স্বাক্ষর করেন উপসচিব (প্রবিধি অনুবিভাগ) শরীফুন্নেসা।

আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।জানতে চাইলে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব শরীফুন্নেসা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বাড়ানো হয়েছে। তবে এমপিওভুক্ত কর্মচারীদের আগের হারে অর্থাৎ মূল বেতনের ৫০ শতাংশ বহাল আছে।

আদেশে অর্থ বিভাগ বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো। এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ভাতাসংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে।